1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাঘায় কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাঘায় কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা

মৌসুমী দাস
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহী বাঘায় আনিসুর রহমান (৪২) নামের এক কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা ‌। শনিবার (২৩ নভেম্বর) সকাল আটটায় উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রাম গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমান মাস্টারের আমবাগানে তার লাশ পাওয়া যায়। নিহত আনিসুর রহমান উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলসীপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

ওই গ্রামের নিহতের চাচাতো ভাই কবি হাফিজুর রহমান ও তার (আনিসুর) স্ত্রী পারভিন জানান, গত শুক্রবার বিকালে মনিগ্রাম বাজারে যায় আনিসুর। পরে বাড়িতে ফেরা না দেখে রাতে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেয় পরিবারের লোকজন। পরের দিন শনিবার লোক মারফত জানতে পারে ওই আম বাগানে তার গলা কাটা লাশ পড়ে আছে।

খবর পেয়ে পুলিশ ঘটনারস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরাত হাল রিপোর্ট তৈরি করে।

নিহতের পরিবার জানায়, তার ভাইরা রায়হান আলী পারিবারিক খরচের জন্য মনিগ্ৰাম বাজারে ছাগল বেচাকেনার স্থানে (ছাগল হাটা) পাঁচ হাজার টাকা দিয়েছিলেন। এই টাকার জন্য দুর্বৃত্তরা তাকে খুন করতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের চিহ্নিতকরণের তদন্ত করা হচ্ছে। সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার ও এলাকাবাসী জানায় সে একজন সরল সহজ মানুষ ছিল। নিহতের দুই মেয়েও এক ছেলে রয়েছে। বিবাহিত বড় মেয়ে আল্পনা খাতুন ডিভোর্সের কারণে বর্তমানে তার বাড়িতে আছে। মেজ মেয়ে মদিনা খাতুন বয়স সাত বছর ছেলে সোহাগ হোসেন বয়স এক বছর। সে কোন নেশায় আসক্ত ছিল না বলে পরিবার থেকে দাবি করা হয়।

বাঘা-চারঘাট সার্কেলের সিনিয়র এএসপি প্রণব কুমার জানান, খুব শিঘ্রই ঘটনায় জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park