1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নিষিদ্ধের পরও জগন্নাথপুরে অবাদে ব্যবহার হচ্ছে পলিথিন  - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিষিদ্ধের পরও জগন্নাথপুরে অবাদে ব্যবহার হচ্ছে পলিথিন 

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সরকার পরিবেশের ক্ষতিকর দিক বিবেচনা করে (১ নভেম্বর) শুক্রবার থেকে সারাদেশে একযোগে পলিথিন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। এর পরিবর্তে পাট, কাপড়ের ব্যাগ বা পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহার করতে বলা হয়। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের জগন্নাথপুরের সর্বত্র অবাধে ব্যবহার হচ্ছে পলিথিন। প্রশাসনের অভিযানের অভাবে বন্ধ হচ্ছে না পলিথিনের ব্যবহার।

শনিবার   (২৩ নভেম্বর) সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে পলিথিন ব্যবহারের চিত্র। বাজারের কোথাও ক্রেতা-বিক্রেতার হাতে দেখা যায়নি পাটের ব্যাগ কিংবা পরিবেশবান্ধব ব্যাগ। ক্রেতাদের হাতে হাতে দেখা গেছে ২ থেকে ৩টি মালামাল নেওয়া পলিথিনের ব্যাগ।

ক্রেতা-বিক্রেতাদের অনেকে জানান, কাঁচাবাজারে পলিথিন নিষিদ্ধের বিষয়টি তারা শোনেননি। আবার অনেকে বলেন, পলিথিন নিষিদ্ধের বিষয়ে তারা জানলেও বিকল্প না থাকায় বাধ্য হয়ে পলিথিন ব্যবহার করছেন। 

কাঁচাবাজারে বাজার করতে আসা স্থানীয় লোকজন বলেন,”সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই। কিন্তু এটা কতটুকু কার্যকর হবে সেই প্রশ্ন থেকে যায়। এর আগেও অনেক সরকার পলিথিন বন্ধের উদ্যোগ নিয়েছে, কিন্তু আবারও পলিথিন বাজারে ফিরে এসেছে। কঠোরভাবে আইন প্রয়োগ না করলে বাজারে পলিথিন ব্যবহার বন্ধ করা সম্ভব নয়।”

এলাকাবাসী জানান,”পলিথিন বন্ধে প্রশাসনকে আরো কঠোর হতে হবে।তাদের তৎপরতা ও নিয়মিত অভিযানের অভাবে বাজারে এখনও অবাধে পলিথিন ব্যবহৃত হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park