1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সেনাকুঞ্জে ড. ইউনুস ও খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের সাথে প্রফেসর ড. সুকোমল বড়ুয়ার শুভেচ্ছা বিনিময় - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সেনাকুঞ্জে ড. ইউনুস ও খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের সাথে প্রফেসর ড. সুকোমল বড়ুয়ার শুভেচ্ছা বিনিময়

স ম জিয়াউর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৬৬ বার পঠিত

স ম জিয়াউর রহমান :
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ইউনুস, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামানসহ দেশের শীর্ষ রাজনৈতিক, সামাজিক ও সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া। গত বৃহস্পতিবার বিকেল তিনটায় সেনাকুঞ্জে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি এ কুশল বিনিময় করেন।
এ সময় ড. সুকোমল বড়ুয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গেও রাষ্ট্রের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সাথে দেশের শান্তি ও সম্প্রীতি নিয়ে কথা বলেন। এছাড়াও তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ীকমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ডা: জাহিদ হোসেন সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হাসান আরিফ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, আলী ইমাম মজুমদার, প্রবীন আইনজীবী ডক্টর কামাল হোসেন ও ব্যারিস্টার রুমিন ফারহানাসহ অনেকের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park