1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
- বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৬০ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধ বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

২২ শে নভেম্বর (শুক্রবার) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, বৈকারী, কুশখালী, তলুইগাছা ও কাকডাঙ্গা বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে পণ্য জব্দের কথা জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোঃ আশরাফুল ইসলাম।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য আটক করে ভোমরা বিওপি’র একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ৩/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন লক্ষীদাড়ী নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদ আটক করে, কাকডাঙ্গা বিওপি একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে কলারোয়া থানাধীন রাজ্জাকের মোড় নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৫ বোতল ভারতীয় মদ আটক করে ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অন্যান্য চোরাচালানী মালামাল আটক করে ভোমরা বিওপি’র একটি বিশেষ আভিযানিকদল সাতক্ষীরা থানাধীন মেইন পিলার ০৩ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে লক্ষীদাড়ী নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩০,০০০/- টাকা মূ্ল্যের ভারতীয় শাড়ী আটক করে। বৈকারী বিওপি একটি বিশেষ আভিযানিকদল মেইন পিলার ৭ এর এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে নতুন পাড়া নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১,০৫,০০০/- টাকা মূ্ল্যের ভারতীয় ঔষধ আটক করে। কুশখালী বিওপি একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে বেড়িবাধ নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২৪,০০০/- টাকা মূ্ল্যের ভারতীয় পোষাক সামগ্রী আটক করে। তলুইগাছা বিওপি একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১২/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে তলুইগাছা কামারবাড়ী নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩০,০০০/- টাকা মূ্ল্যের ভারতীয় থ্রী পিস আটক করে। এছাড়াও, কাকডাঙ্গা বিওপি পৃথক দুইটি বিশেষ আভিযানিকদল কলারোধা থানাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে কাকডাঙ্গার মাঠ এবং রাজ্জাকের মোড় নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৫,০০০/- টাকা মূ্ল্যের ভারতীয় শাড়ী এবং ১,১২,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে ।

সর্বমোট ৩,৮৩,৫০০/- (তিন লক্ষ তিরাশি হাজার পাঁচশত) টাকার মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল আটক করে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park