
সিরাজুল ইসলাম
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের মেদিনী সাগর লুহাকাচি গ্রামে চলাচলের পাকা রাস্তায় অটো চার্জার গাড়ীর সাথে ধাক্কা লেগে হাসান আলী নামের এক ৫বছরের শিশুর নিহত হয়েছে বলে যায়।
,স্হানীয় সুত্রে জানা যায় মেদিনী সাগর লুহাকাচি গ্রামের জয়নাল আবেদীনের সন্তান শিশু হাসান আলী বয়স আনুমানিক (৫) বছর,সড়ক দূর্ঘটনায় নিহত হন। ঘটনা সুত্রে জানা যায়,শিশু হাসান আলী মাগরিবের নামাজের কিছুক্ষন পূর্বে রাস্তা পারাপারের সময় হঠাৎ রাস্তায় একটি অটো চার্জার ভ্যান এসে শিশু বাচ্চাটিকে ধাক্কা দিলে মাথা হাত ও পা এবং বুকের মধ্যে গুরুতর আঘাত পান, পরবর্তীতে স্হানীয় জনগন দ্রুত প্রাথমিক চিকিৎসার জন্য নিহত শিশু (হাসান আলী) বাচ্চাটিকে বনগাঁও বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে,প্রাথমিক পরীক্ষা নিরিক্ষার পর শিশু বাচ্চাটি মারা গেছেন বলে নিশ্চিত করেন।