1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবিতে রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবিতে রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি, হাফেজ মোমেন

তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবী ও সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য,মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রুপগঞ্জে বিক্ষোভ মিছিল বের করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল।

শুক্রবার বিকালে উপজেলার ঢাকা – সিলেট মহাসড়কের ভুলতা গাউসিয়া এলাকায় রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি বলাইখা এলাকা থেকে শুরু হয়ে গোলাকান্দাইল গুলচত্বর হয়ে বিসমিল্লাহ আড়ৎএর সামনে এসে শেষ হয়।

,এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারীনি শেখ হাসিনা দূর্ণীতি করে গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন তার দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে জনগণের ঘুম কেড়ে নেয়ার চেষ্টা করছে। তাদের লোকজন ছদ্মবেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এসব মাদক,নৈরাজ্য বন্ধ করতে আমরা রূপগঞ্জ উপজেলার বিএনপির কান্ডারী, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর হাতকে শক্তিশালী করতে কাজ করবে রূপগঞ্জ ছাত্রদলের নেতারা।

এখন থেকে কেউ রূপগঞ্জে কোন চাঁদাবাজি, জমি দখল, লুটপাট, নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। যদি কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এমনকি বিএনপি’র যদি কেউ নৈরাজ্যের সাথে জড়িত থাকে তাদেরকেও কোন ছাড় দেয়া হবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন,
ভুলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তামিম রাজ জিকু, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজল খান, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো, সারোয়ার হোসাইন,ভোলাবো ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাহিদ, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রিফাত মিয়া, কাহিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক কামাল হোসেন,ছাত্রদল নেতা সেলিম,বিল্লাল,মহসিনভুলতা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহান মোলা, ২ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর, ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক নাজমুল, ভুলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য মো,সম্রাট, ইমন, সাব্বির, ফেরদৌস, হৃদয়, আবির, রাব্বি, ফরহাদ, দোলনসহ আরো অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park