1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গঙ্গাচড়ায় সশস্ত্রবাহিনী দিবস উদযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গঙ্গাচড়ায় সশস্ত্রবাহিনী দিবস উদযাপন

রংপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৬৩ বার পঠিত

রংপুর প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় সশস্ত্রবাহিনী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অসকস বাংলাদেশ (অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি) গঙ্গাচড়া উপজেলা শাখার আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস  লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কে এম রিদওয়ানুল বারী জিয়ন। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটি উদযাপন ও পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অসকস বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক অবঃ সার্জেন্ট গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা কর্পোরাল মাহাতাব উদ্দিন এএসসি ( অব:)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গঙ্গাচড়া মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক ডেভিড হিমাদ্রি বর্মা, অসকস রংপুর জেলা শাখার উপদেষ্টা অবঃ সিনিয়র ওয়ারেন্ট অফিসার নুরুন্নবী হাসান, রংপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ, বাংলাদেশ প্রেসক্লাব গঙ্গাচড়ার সভাপতি সুজন আহম্মেদ, মানবাধিকার কর্মী গোলাম রব্বানী রতন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অসকস উপজেলা শাখার সাধারণ সম্পাদক সার্জেন্ট নুরল হক সিএমপি(অব:)। সমাজে বিভিন্ন অবদানের জন্য শিক্ষক, মানবাধিকার কর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণকে সংবর্ধনা প্রধান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park