1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁয় চাঞ্চল্যকর সুমন হত্যার মূল আসামী বুলবুল আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

নওগাঁয় চাঞ্চল্যকর সুমন হত্যার মূল আসামী বুলবুল আটক

হাবিব আমজাদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৬৯ বার পঠিত

হাবিব আমজাদ
নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁয় ব্যাপক আলোচিত ও চাঞ্চল্যকর কম্পিউটার ব্যবসায়ী সুমন হোসাইন (২৩) কে হত্যার সাথে জড়ীত মূল আসামী বুলবুল কে ঢাকা (গাজীপুর কোনাবাড়ী) এলাকা থেকে আটক করেছে নওগাঁ জেলা পুলিশ।
এ ঘটনায় সুমন হোসাইন এর বড় বোন মৌসুমী আক্তার বাদী হয়ে ঘটনার দিন রাতে নওগাঁর পত্নীতলা উপজেলার গাহন গ্রামের আব্দুল করিমের ছেলে বুলবুল ইসলাম (৩৫) সহ অজ্ঞাত আরো ৯-১০ জনকে আসামী করে পত্নীতলা থানায় মামলা করেন।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, আলোচিত ও চঞ্চল্যকর কম্পিউটার ব্যবসায়ী সুমন হোসাইন হত্যার মূল আসামী বুলবুল ইসলাম সুমন হোসাইনকে হত্যার পরে পালিয়ে যায়। পোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সে পালিয়ে গিয়ে ঢাকায় অবস্থান করছে। পরবর্তীতে ঢাকার গাজীপুর কোনাবাড়ী এলাকায় একটি বাসা থেকে বুধবার সন্ধা ৭ টারদিকে অভিযান চালিয়ে বুলবুলকে আটক করা হয়।
আটককৃত বুলবুল কে নওগাঁয় এনে বৃহস্পতিবার আদালতের কাছে সোপর্দ করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে এনে আসামীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে আলোচিত ও চাঞ্চল্যকর সুমন হোসাইন হত্যার মূল কারন বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park