1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লালমনিরহাটে সরকার ফার্মেসী এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

লালমনিরহাটে সরকার ফার্মেসী এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

আব্দুস সামাদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৭০ বার পঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম
লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে সরকার ফার্মেসী এর ফিতাকেটে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের কোদালখাতা (টাওয়ার মোড়) বাজারস্থ সরকার ফার্মেসীর স্বত্ত্বাধিকারী ডাঃ মনীন্দ্র নাথ রায় মনি-এঁর উদ্যোগে এ সরকার ফার্মেসী এর ফিতাকেটে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

টাওয়ার মোড়ের পূর্ব পাশে অবস্থিত সরকার ফার্মেসীর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল হামিদ। এ সময় সরকার ফার্মেসীর স্বত্ত্বাধিকারী ডাঃ মনীন্দ্র নাথ রায় মনি, কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক রমেশ চন্দ্র বর্মণ, মেসার্স মহসীন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মহসীন আলী, ব্যবসায়ী আনোয়ার হোসেন, এনজিও কর্মী সুভ্রদেব, সুজন চন্দ্র শর্মাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সরকার ফার্মেসীর স্বত্ত্বাধিকারী ডাঃ মনীন্দ্র নাথ রায় মনি জানান, সরকার ফার্মেসী আগে লালমনিরহাটের ভাটিবাড়ী বাজারের উত্তরে রাস্তার পশ্চিম পাশে ছিল। এবার নতুন আঙ্গিকে নতুন ঠিকানায় বৃহত্তর ভাবে মানুষের সেবা দানের লক্ষ্যে নতুন ঠিকানায় যাত্রা শুরু হলো। এতে করে মানুষের মাঝে আরও বেশি বেশি চিকিৎসা সেবা দেয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল হামিদ বলেন, ব্যবসার পাশাপাশি মানবতার সেবাই সরকার ফার্মেসীর মূল লক্ষ্য। সরকার ফার্মেসীর স্বত্ত্বাধিকারী ডাঃ মনীন্দ্র নাথ রায় মনি তার নতুন প্রতিষ্ঠান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত সকলেই সরকার ফার্মেসীর উত্তরোত্তর সফলতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park