1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ভটভটি গাড়ির ধাক্কায় এক প্রতিবন্ধী কিশোর নিহত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ভটভটি গাড়ির ধাক্কায় এক প্রতিবন্ধী কিশোর নিহত

বাদশা আলমগীর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

বাদশা আলমগীর
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তিন চাকার ভটভটি গাড়ি ধাক্কায় রাহাত আলী (১৫) নামের এক প্রতিবন্ধী  কিশোরের নিহত হয়। বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।

মৃত ওই কিশোর গছিডাঙ্গা গ্রামের পাটেশ্বরী বাজার সুরুজ্জামানের ছেলে। পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ি থেকে বেড় হয়ে পাটেশ্বরী বাজারে যাওয়ার সময় সোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি খালি ভটভটি রাহাত আলীকে ধাক্কা দেয়। পরে বাজারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাহাতের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রংপুরে নেওয়ার পথে কাউনিয়া এলাকায় ওই কিশোরের মৃত্যু হয়। রাহাত বুদ্ধি  প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park