1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় রিয়েল এসএস’র ফেব্রিকেটরস সম্মেলন, পুরস্কার বিতরণী ও প্রীতিভোজ - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

সাতক্ষীরায় রিয়েল এসএস’র ফেব্রিকেটরস সম্মেলন, পুরস্কার বিতরণী ও প্রীতিভোজ

শহর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

শহর প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যদিয়ে সাতক্ষীরায় রিয়েল এসএস আয়োজিত ফেব্রিকেটরস সম্মেলন, পুরস্কার বিতরণী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা মোজাফফার গার্ডেন অ্যান্ড রিসোর্ট সেন্টারে অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওএমসি স্টিল লিমিটেড এর সিনিয়র ম্যানেজার মোঃ আব্দুস সালাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওএমসি স্টিল লিমিটেড এর ডাইরেক্টর মোঃ জহিরুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওএমসি স্টিল লিমিটেড এর জিএম মনোয়ার আলম।

অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন রিয়েল এস এস’র সাতক্ষীরা জেলার ডিলার মোঃ শহিদুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ, মোঃ আলফাজ হোসেন প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ওএমসি স্টিল লিমিটেড এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ আখতারুজ্জামান,এক্সিকিউটিভ মো. জাহিদুল ইসলামসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত রিয়েল এস এস ফেব্রিকেটরস বৃন্দ। সম্মেলন শেষে র‍্যাফেল ড্র,পুরস্কার বিতরণী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রিয়েল এসএস অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। পন্যের গুনগতমান অক্ষুন্ন রেখে ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন নতুন আঙ্গিকে রিয়েল এসএস এর পন্য গ্রাহকদের নজর কেড়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park