1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টাঙ্গাইলে বাস-পিকআপভ্যান মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত ৪ - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

টাঙ্গাইলে বাস-পিকআপভ্যান মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত ৪

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত


খাঁন আহম্মেদ হৃদয় পাশা,বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে চারজন এবং আহত হয়েছে বেশ কয়েকজন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে টাঙ্গাইলের মধুপুরের মালাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, জামালপুর ইসলামপুরের আতর আলীর ছেলে রবিউল ইসলাম, সাধুর ছেলে বইল্লা ও একই এলাকার সুজন। অপর জনের নাম ও ঠিকানা জানা যায়নি।
স্থানীয়দের বরাতে মধুপুর থানা পুলিশ জানায়, মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার ওপর ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে মধুপুরগামী বিনিময় বাস ও মধুপুর থেকে ঢাকাগামী মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। পরে পিকআপে থাকা দুজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল হক বলেন, চারজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park