1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে মামলা তুলে না নেয়ায় বাদীকে পাল্টা মামলা দিয়ে হয়রানি - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

পাঁচবিবিতে মামলা তুলে না নেয়ায় বাদীকে পাল্টা মামলা দিয়ে হয়রানি

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

ইদ্রিস আলী,
(পাঁচবিবি উপজেলা প্রতিনিধি)
জয়পুরহাটের পাঁচবিবিতে দুই শিশুর খেলাকে কেন্দ্র করে জাকারিয়া (২৫) নামের এক কলেজ ছাত্রকে মাথায় পাথর দিয়ে গুরুতর আহত মামলার বাদীকে মামলা তুলে না নেয়ায় তাকে প্রতিহত করতে পাল্টা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন আসামী পক্ষ বলে অভিযোগ পাওয়া গেছে।।গত ৮ অক্টোবর দুপক্ষের প্রতিহিংসার এ ঘটনাটি ঘটেছে উপজেলার পারুইল গ্রামে।
দুপক্ষের মামলার প্রেক্ষিতে গত রবিবার বিকেলে সরেজমিনে গিয়ে জানা যায়,গত ৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে ঐ গ্রামে দুই শিশুর খেলাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটলে রাতে জাকারিয়ার পিতা আব্দুল আলিম বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি মামলা করলে রাতেই পুলিশ শফিকুল নামের ১জনকে আটক করে পরদিন জেল হাজতে প্রেরণ করে।
কিছুদিন পর বিবাদী হাজত হতে জামিনে বেরিয়ে এসে মামলা প্রত্যাহারের জন্য বাদী কে মীমাংসার প্রস্তাব দেয়। বাদী এতে রাজি না হওয়ায় গত ২০ অক্টোবর সন্ধ্যায় মামলার বাদী আব্দুল আলীম কড়িয়া বাজারে যাওয়ার পথে বিবাদীগণ পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মামলা তুলে নেয়ার জন্য হুমকি প্রদান করেও ক্ষান্ত হয়নি। অবশেষে বিবাদী মোছাঃ ফাজ কুরনী সম্প্রতি জয়পুরহাট কোর্টে একটি মিথ্যা মামলা দায়ের করে বাদিকে হয়রানি করছে। বিবাদী মোছাঃ ফাজ কুরনী মামলার এক নম্বর আসামি সাইদার ইসলাম জানান,ওই মিথ্যা মামলায় বাদির স্বামী জীবিত থাকা সত্ত্বেও তাকে মৃত দেখানো হয়েছে। আমাকে এক নম্বর আসামী করা হয়েছে। অথচ ঐদিন আমি ঘটনাস্থলে ছিলামই না। অসুস্থ থাকায় ডাক্তারের কাছে গিয়ে ছিলাম।
আসামিপক্ষের শহিদুল ইসলামসহ সাক্ষীরা বলেন,আমাদের সঙ্গে কথা না বলেই মামলায় সাক্ষী করা হয়েছে অথচ আমরা কিছুই জানিনা।
এ ব্যাপারে বিবাদী মোছাঃ ফাজ কুরনী বলেন, ঘটনাটি মীমাংসার জন্য প্রস্তাব দিয়েছিলাম তারা শুনেনি। উল্টো তারাই আমাকে নির্যাতন করেছে। তাই আমিও পাল্টা মামলা চালু করেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park