1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আশাশুনির খলিসানীতে বিএনপি'র অফিস ভাংচুর - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

আশাশুনির খলিসানীতে বিএনপি’র অফিস ভাংচুর

আকাশ হোসেন আশাশুনি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

আকাশ হোসেন
আশাশুনি প্রতিনিধি:

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে ৭নং খলিসানী ওয়ার্ড বিএনপি অফিস ভাংচুর ও লুটপাট করা হয়েছে।ওয়ার্ড বিএনপির সভাপতি ইমরান হোসেন জানান, শনিবার রাতে তারা অফিস বন্ধ করে বাড়িতে যান। রবিবার ভোর রাতে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় স্থানীয় জামে মসজিদ কমিটির সভাপতি তাসকিন গাইন ও মুসল্লি আবু সাইদ গাজী দেখতে পান বিএনপি অফিস ভাংচুর করা। খবর দিলে ওয়ার্ড বিএনপি সভাপতি (তিনি) সহ অন্যরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, অফিসের এ্যাডবেস্টার টিন, কেরাম বোর্ড, টেবিল-বেঞ্চ, দলীয় পতাকা, শহীদ জিয়ার ডিজিটাল ব্যানার, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাংচুর করা এবং অফিসের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি ও অন্যান্য সরঞ্জাম লুট করে নিয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান অনুমান ৭০ হাজার টাকা। রবিবার সকালে শোভনালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আহসান হাবিব, সদস্য সচিব জুলফিকর আলী ভুট্টো, সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক ঘটনাস্থান পরিদর্শন করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park