1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

আব্দুস সামাদ
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৪৮) নামের এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
আজ ১৭ ই নভেম্বর
রবিবার সকাল ৯ ঘটিকার সময় উপজেলার ধবলসতী রহমানপুর মৌজার হাজীগঞ্জ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আবুল কালামের বাড়ি একই উপজেলার কুচলীবাড়ি ইউনিয়নের ললিতারহাট মৌজায়।

পুলিশ সুত্রে জানা গেছে আবুল কালাম সকালে বাড়ি থেকে কামারেরহাট তার ধান ভাঙা মিলে যাওয়ার পথে হাজীগঞ্জ বাজারে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেল চালক জাহিদুল ইসলাম ওরফে জাহিদ মাস্টার এর মোটরসাইকেলের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে আবুল কালাম রাস্তায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এতে তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। ওই অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park