1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরের রানীগঞ্জ সেতু থেকে সিএনজি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার  - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

জগন্নাথপুরের রানীগঞ্জ সেতু থেকে সিএনজি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার 

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে অজিত দাস (৩০) নামের এক অটোরিকশা (সিএনজি) চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ১০ টার দিকে পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে রানীগঞ্জ সেতু থেকে অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়।

আজ ১৭ নভেম্বর রবিবার ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

জানা যায়, সুজিত দাস চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গোপরাপুর গ্রামের সোহাগ দাসের ছেলে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, রানীগঞ্জ বাজার সিএনজি স্ট্যান্ড এর অধীনে দীর্ঘ দিন ধরে সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে আসছিলেন সুজিত দাস। শনিবার দিন বিকেলে সিএনজি দিয়ে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরের উদ্দেশ্যে যান। অনুমান রাত ৯ ঘটিকার সময় স্থানীয় রানীগঞ্জ সেতুর ওপর রক্তাক্ত অবস্থায় তার গলাকাটা লাশ দেখতে পান স্থানীয় লোকজন। এলাকায় এখবর ছড়িয়ে পড়লে রাতেই লোকজন এসে সেতুটিতে ভীড় জমায়। 

স্থানীয়দের ধারনা দুর্বৃত্তরা সিএনজি গাড়িটি নেওয়ার জন্য তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। সিএনজি গাড়িটিও পাওয়া যাচ্ছেনা। এঘটনায় এলাকায় আতন্ক ছড়িয়ে পড়ছে।এছাড়াও সমগ্র উপজেলায় এবিষয়ে আলোচনার ঝড় বইছে।

 জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে ধারনা করা যায় গাড়িটি ছিনতাইয়ের জন্য তাকে গলা কেটে সেতুটির ওপর ফেলে যায় শত্রুতার কারনেও এ হত্যাকান্ড হতে পারে। তিনি আরও বলেন সেতুর টোল প্লাজার সিসিটিভির ফুটেজ দেখে এর সাহায্যে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত ও মুল রহস্য উদঘাটন যাবে। পুলিশ জড়িতদের খুজে বের করে গ্রেফতার করতে কাজ চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park