
শাহাদাত হোসেন : দিঘলিয়া প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের
সার্বিক সহযোগীতায় দিঘলিয়া উপজেলায় ৬ ইউনিয়নে সকল গ্রাম,স্কুল-কলেজ, রাস্তার পাশে, নদীর কিনার সহ সরকারি-বেসরকারি প্রতিষ্টানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে দিঘলিয়া উপজেলা কনফারেন্স রুমে দিঘলিয়া উপজেলার সকল সেচ্ছাসেবী সংগঠন ও স্বেচ্ছাসেবীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় দিঘলিয়া উপজেলার নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ।
গতকাল ০৬.০৭.২৪ ইং তারিখে দিঘলিয়া উপজেলার নির্বাহী অফিসার জনাব খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোল্লা মাকসু উপদেষ্টা আলোর মিছিল ও দিঘলিয়া উন্নয়ন সংস্থা।
বিশেষ অতিথি ছিলেন কামরুল জামান। সুতিরকুল মাধ্যমে মাধ্যমিক,অনুষ্ঠান পরিচালনা করেন শেখ রিয়াজ সভাপতি পরিচ্ছন্ন দিঘলিয়া, বক্তব্য রাখেন শেখ তারেক সভাপতি সামাজিক সংগঠন আলোর মিছিল ও শেখ শামিমুল ইসলাম সাধারন সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব। এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো আল আমিন প্রতিষ্ঠাতা দিঘলিয়া উন্নয়ন সংস্থা, মো আব্দুলা সভাপতি ভ্রমগাতি ব্লাড ব্যাংক,মো রাতুল সাধারন সম্পাদক দিঘলিয়া উন্নয়ন সংস্থা, মো সাজ্জাদ সাধারন সম্পাদক পরিচ্ছন্ন দিঘলিয়া,মো এনামুল,শাহাজাহা মেড়ল,আশা,সাংবাদিক জাহিদ,মো সালাউদ্দীন এডমিন আমাদের দিঘলিয়া, সাংবাদিক শাহাদাত হোসেন নোবেল সহ আরো অনেকে।