1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মের্সাস খাজা ভান্ডারের স্বত্বাধিকারী শাহাবুদ্দিনকে ১ লক্ষ ৫০ হাজার টাকার জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

মের্সাস খাজা ভান্ডারের স্বত্বাধিকারী শাহাবুদ্দিনকে ১ লক্ষ ৫০ হাজার টাকার জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার

রাজু শেখ
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৪১ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ

অবৈধভাবে সরকারি চাউল সংরক্ষণ ও মোড়কজাতের মাধ্যমে বাজারজাতকরণের দায়ে চট্রগ্রামের পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্প এলাকার মের্সাস খাজা ভান্ডারের স্বত্বাধিকারী শাহাবুদ্দিনকে ১ লক্ষ ৫০ হাজার টাকার জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৪৫ ও ৪৬ ধারা অনুযায়ী এই জরিমানা করেন জাতীয়
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক আনিছুর রহমান। গত ১৫ নভেম্বর শুক্রবার আনিছুর রহমানের নেতৃত্বে এই জরিমানা করা হয় বলে জানা যায়।

উল্লেখ্য যে গত ১৩ নভেম্বর বুধবার দিবাগত রাতে গোপন সূত্রের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা এন.এস.আই ও যৌথ বাহিনীর সমন্বয়ে পাহাড়তলী হাজী ক্যাম্প এলাকা থেকে ৩০ টন সরকারি চাউল জব্দ করে যৌথ বাহিনীর
সদস্যরা। এই সময় ঘটনাস্থলে বিভিন্ন কাগজপত্র যাচাই করে দেখেন তারা। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট কতৃক আরো বিস্তর যাচাই-বাছাই ও খতিয়ে দেখার জন্য সেনাবাহিনীর জিম্মায় গুদামে তালাবদ্ধ অবস্থায় রাখা হয় চাউল গুলো। পরবর্তীতে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা আনিছুর রহমান
সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখে এ জরিমানা করেন।

ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য মেসার্স খাজা ভান্ডারকে সতর্ক করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের এই পরিচালক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park