1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

শাহিন আলম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

শাহিন আলম টেকনাফ //

টেকনাফের নয়াপাড়া মোছনী রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পাঁচ টাংকির মোড় নামক স্থানে দুর্বৃত্তরা তাকে গুলি করে।

নিহত যুবকের নাম মো. জুবায়ের (২৫)। তিনি মোঃ আমিনের ছেলে।

নিহতের ভাই ইউসুফ জালাল বলেন, ‘সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হয়ে শুনি আমার ভাইকে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে গেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

স্থানীয়রা জানান, উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাসল্লী বিনতে ফয়েজী বলেন, সাড়ে ৭টার দিকে গুলিবিদ্ধ এক যুবককে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পূর্বেই তিনি মারা গেছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, সন্ধ্যায় এক রোহিঙ্গা যুবক গুলিতে নিহতের খবর পেয়েছি। রহস্য উদঘাটনে ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park