1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সন্ধান মিলেছে নিখোঁজ সেই ১৯ জেলের - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সন্ধান মিলেছে নিখোঁজ সেই ১৯ জেলের

সুমন চন্দ দে
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ার পশ্চিমে বঙ্গোপসাগরে চার দিন ধরে নিখোঁজ কুতুবদিয়ার ১৯ জেলের সন্ধান পাওয়া গেছে।

রোববার (১০ নভেম্বর) সকালে নিখোঁজ জেলেরা মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম জেলেদের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ জেলেরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের পরিবারের সদস্যরা জানিয়েছে, তারা সবাই সুস্থ আছে এবং বর্তমানে কুতুবদিয়া উপকূলের কাছাকাছি চলে আসতেছে।

জেলেদের পরিবারের সদস্যরা জানান, আজ সকালে আমাদের কাছে তারা মুঠোফোনে যোগাযোগ করেন। সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন। সাগরে মাছ ধরার সময় জলদস্যুদের হামলার কবলে পড়েছিলেন। এরপর জলদস্যুরা তাদের ট্রলারের মেশিন নষ্ট করে দেয়। তখন থেকেই সাগরে ভাসছে তারা। নেটওয়ার্কের বাইরে থাকায় পরিবারের কারও সঙ্গে এতদিন যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন নিখোঁজ সেই ১৯ জেলে। পরিবারের ধারণা, তারা উপকূল থেকে ২৫-৩০ কিলোমিটার দূরে অবস্থান করছেন। এরইমধ্যে তাদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

উল্লেখ্য বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাঁশখালী উপজেলার ইসমাইল কোম্পানির মালিকানাধীন ‘এফ বি আল্লাহর দয়া’ নামের ট্রলারসহ জেলেরা জলদস্যুর হামলার কবলে পড়ে। দস্যুদের উপস্থিতি টের পেয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করতে গিয়ে দস্যুদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন মোকাররম মাঝি। পরে জয়নাল নামে এক জেলেসহ গুলিবিদ্ধ মোকাররমকে অন্য একটি ট্রলারে তুলে দেওয়া হলে চট্টগ্রামের নেওয়া পথে বাঁশখালী এলাকায় তার মৃত্যু হয়। আর অন্যদিকে ১৯ জেলেসহ ট্রলারটি নিখোঁজ ছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park