1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিগঞ্জ চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

কালিগঞ্জ চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ ইদ্রিস আলী নিজস্ব প্রতিনিধি কালিগঞ্জ:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২০০ বার পঠিত

মোঃ ইদ্রিস আলী নিজস্ব প্রতিনিধি কালিগঞ্জ:
কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী বাজার কমিটির উদ্যোগে ব্যাবসায়ীদের নিয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর ) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী পারুলগাছা ফুটবল মাঠে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌমুহনী বাজার কমিটির সভাপতি আব্দুর কাদের, সাধারণ সম্পাদক জামসেদ মোড়ল, সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক তাপস কুমার ঘোষ, সহ-সভাপতি প্রদীপ সেন, কোষাধ্যক্ষ আবজাল হোসেন ময়না সহ বাজার কমিটির সকল সদস্য ও ব্যবসায়ী বৃন্দ।
চৌমুহনী বাজারের প্রীতি ফুটবল টুর্নামেন্টেটি পূর্ব পাশের দোকানদারদের নিয়ে এবং পশ্চিম পাশের দোকানদারদের নিয়ে দুইটি টিম গঠন করে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় শেষ পর্যন্ত উভয় পক্ষের গোল শূন্য থেকে যায়। সমগ্র খেলাটি পরিচালনা করেন মেহেদী হাসান বাবু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park