1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আড়ানী স্টেশনে আন্তঃ নগর ট্রেন থামানোর দাবিতে এলাকাবাসির মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আড়ানী স্টেশনে আন্তঃ নগর ট্রেন থামানোর দাবিতে এলাকাবাসির মানববন্ধন

মৌসুমী দাস
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর বাঘায় আড়ানী স্টেশনে তিতুমীর ও বাংলাবান্ধা আন্তঃ নগর ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার আড়ানী রেল স্টেশনে এলাকার সর্বস্তরের জন সাধারণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্টিত হয়।
মানব বন্ধনে বক্তরা বলেন, রাজশাহী হতে সারা দেশে মোট ১৮টি ট্রেন চলাচল করে। বিভিন্ন সময়ে ট্রেন ক্রচিং তিতুমীর ও বাংলাবান্ধা এক্সপ্রেস আড়ানী স্টেশনে থামিয়ে রাখা হয়। ট্রেন দুটির ট্রপিজ না থাকায় যাত্রীরা বিনা টিকিটে চলাচল করে। তাতে সরকার রাজস্ব হারাচ্ছে। ট্রেন দুটির ট্রপিজ দিলে ৫ উপজেলার ( বাঘা, পুঠিয়া, বাগাতিপাড়া, চারঘাট লালপুর) জনসাধারণ উপকৃত হবে।

সরকারের রাজস্ব বাড়বে। ইতিমধ্যে ট্রেন থামানোর দাবিতে এলাকার ব্যবসায়ী ও জনসাধারণের গণস্বাক্ষরসহ পাকশী ডিআর এম ও রাজশাহী রেলওয়ের বিভাগীয় কার্যালয়ে আবেদন করা হয়েছে। প্রয়োজনে উর্ধতন কতৃপক্ষের কাছেও পাঠাবেন।

সরকারের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনে বক্তব্য রাখেন আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, আড়ানী পৌর জামায়াতে আমির মনিরুল আযম জিঞ্জু, আড়ানী পৌর বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোন্তাক আহমেদ, সুজাত আহম্মেদ তুফান, প্রভাষক শফিকুল ইসলাম, স্টেশান বাজারের ব্যবসায়ী আমিরুল ইসলাম, খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নওশাদ আলী, শিক্ষক নজরুল ইসলাম, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক আবু আফজাল, পৌর ওর্য়াড়ের সভাপতি আফাজ উদ্দিন, পৌর ছাত্র নেতা ফয়সাল প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park