1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহাপুর যুব কল্যাণ পরিষদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত, অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন।

শাহাপুর যুব কল্যাণ পরিষদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত, অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ।

জুড়ী প্রতিনিধি নোমান আহমদ
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২১৮ বার পঠিত

জুড়ী প্রতিনিধি নোমান আহমদ
ঐতিহ্যবাহী শাহাপুর যুব কল্যাণ পরিষদ এর উদ্যোগে জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের শাহাপুর, রাজাপুর ও মনোহরপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত, অসহায় ও বানভাসি,হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন।
আজ ০২ জুলাই, মঙ্গলবার, জুড়ী উপজেলাধীন সদর জায়ফরনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন শাহাপুর যুব কল্যাণ পরিষদের উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন পরিষদের সদস্য বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন শাহাপুর যুব কল্যাণ পরিষদের সভাপতি/সম্পাদক সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল সদস্য বৃন্দ।
এই ত্রাণ সামগ্রী বিতরণ শেষে পরিষদের সভাপতি মেহেদী হাসান ইমন বলেন বৃহত্তর সিলেটের বন্যার সাথে আমাদের জুড়ী উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ। বিভিন্ন গ্রাম অঞ্চলে মানুষের ঘরবাড়ি বন্যায় প্লাবিত। বিশেষ করে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের অধিকাংশ গ্রাম প্লাবিত। অনেক মানুষ ক্ষতিগ্রস্ত এই সকল অসহায় মানুষের মধ্যে এলাকার প্রবাসীদের সহযোগিতা নিয়ে, এই মানবিক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করে শাহাপুর যুব কল্যাণ পরিষদ।
বর্তমান এই দূর্যোগপূর্ণ সময়ে সরকারি সহ জনপ্রতিনিধিগণের সহযোগিতার পাশাপাশি যেসকল সামাজিক ও রাজনৈতিক সংগঠন রয়েছে, সকল সংগঠন সমূহ এই অসহায়, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একান্ত প্রয়োজন। মানুষের এই ক্লান্তিলগ্নে পাশে আসা অত্যন্ত জরুরী। সেই আলোকে আমাদের আহ্বান থাকবে এখনো যাঁরা এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আসেন নাই, আপনারা নিজ নিজ অবস্থান থেকে সাহায্যের হাত প্রসারিত করুন।
তিনি আরো বলেন আমাদের এই মানবিক কার্যক্রমে যাঁরা দেশ ও প্রবাস থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিশেষে বলেন ইনশাআল্লাহ আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আপনারা সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park