1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জে ইউ/পি চেয়ারম্যান নির্মলেন্দু দাস রানার বিরুদ্ধে এক মেম্বারের লিখত অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

নবীগঞ্জে ইউ/পি চেয়ারম্যান নির্মলেন্দু দাস রানার বিরুদ্ধে এক মেম্বারের লিখত অভিযোগ

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৮৮ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মলেন্দু দাস রানার বিরুদ্ধে (প্যানেল চেয়ারম্যান ০১) ও ইউপি সদস্য ওয়াহিদ মিয়া, গতকাল সোমবার (০৪ নভেম্বর) দুপুরে তিনির স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাস রানা, গত ৫ই আগষ্ট স্বৈরাচার সরকার দেশ পলায়েনের পর, নির্মলেন্দু দাশ রানাও অনুপস্থিত আছেন। গত (০৩ নভেম্বর) করগাঁও ইউনিয়ন পরিষদে ইউ/পি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউ/পি সদস্যদের নিয়ে এক জরুরি সভা হয়। উক্ত সভায় চেয়ারম্যান নির্মলেন্দু দাস রানার অনুপস্থিত সম্বন্ধে আলাপ-আলোচনা হয়। ইহাতে দেখা যায় যে, অত্র ইউনিয়নের জনগণের অনেক কাজ স্থগিত রহিয়াছে, আমরা ইউ/পি সদস্যগন জনগণের জবাব দিতে পারিতেছি না। পূর্বে আমাকে চেয়ারম্যান নির্মলেন্দু দাস রানা, চিকিৎসায় যাওয়ার জন্য জেলা প্রশাসক বরাবরে আমাকে দায়িত্ব দিলে ও ইউনিয়ন পরিষদে তাহা কার্যকর করা হয় নাই। যাহার ফলে আমিও দায়িত্ব নিতে পারিতেছি না। তাই আমি বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করি। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ, লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park