1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জে ছাত্রলীগ নেতা মাহি পুলিশের হাতে গ্রেফতার- আদালতের মাধ্যমে জেল হাজতে - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

নবীগঞ্জে ছাত্রলীগ নেতা মাহি পুলিশের হাতে গ্রেফতার- আদালতের মাধ্যমে জেল হাজতে

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৪৪ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

নবীগঞ্জে রাজনৈতিক একটি মামলার এজাহার নামীয় এক পলাতক আসামী ছাত্রলীগ নেতা মাহি চৌধুরীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানার একদল পুলিশ। জানাযায়, গতকাল শনিবার (০২ নভেম্বর) রাত অনুমান ০৩:০০ ঘটিকার সময় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আমুকোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামী গ্রেফতার করে। গ্রেফতারকৃত পলাতক আসামী হলো, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আমুকোনা গ্রামের মাহমুদ চৌধুরীর পুত্র মাহি চৌধুরী (নাছিম), কে গ্রেফতার করা হয়। মাহি চৌধুরী আউশকান্দি ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেনর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ দুলাল মিঞ্জারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে ছাত্রলীগ নেতা মাহি কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক  আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামী মাহি কে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park