1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা সদর বালিথায় গাছ কাটাকে কেন্দ্র করে ০৪ জনকে পিটিয়ে জখম - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

সাতক্ষীরা সদর বালিথায় গাছ কাটাকে কেন্দ্র করে ০৪ জনকে পিটিয়ে জখম

সাতক্ষীরা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বালিথা শেখপাড়া গ্রামে গাছ কাটা কে কেন্দ্র করে স্বামী- স্ত্রী ও ছেলে সহ ০৪ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

শনিবার (২ নভেম্বর)সকালে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত মুজাহিদ নামে একজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে এবং ইনছাফ আলী (৫২),আকলিমা খাতুন(৪০) ও মফিজুল ইসলাম(৩৫)কে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য গ্রাম্য ডাক্তারের নিকট প্রেরণ করে।

আহাত সূত্রে জানা গেছে, নিজের জমিতে লাগানো মেগুনী গাছ টাকার প্রয়োজনে বিক্রয় করা হয়। বিক্রয়কৃত গাছ ক্রেতা কাটতে গেলে সেখানে বাধা প্রদান করে এবং আহত ভুক্তভোগীদের খুন ও জখম করার হুমকি দেয় । এর সূত্র ধরে শনিবার সকালে ভুক্তভোগির ছেলে মুজাহিদ হোসেন বালিথা শেখ পাড়া মসজিদের সামনে রাস্তা দিয়ে পায়ে হেঁটে মাঠে যাওয়ার পথে পরসম্পদলোভী আওয়ামী লীগের দোসর বালিথা শেখ পাড়ার মো. হায়দার আলী শেখ(৬০),মো. হাসানুজ্জামান (৩৫),হাফিজুল শেখ( ৪০),আব্দুল্লাহ শেখ (৩০),মো.দাউদ আলী শেখ (৭০),শামীম শেখ দা, লোহার রড ও শাবল ইত্যাদি দিয়ে এলোপাতাড়ি পিটাতে শুরু করে।

এতে ভুক্তভোগী ইনছাফ আলীর ছেলে মুজাহিদ হোসেনের গালের উপরের পাটির ০৩টি ও নিচের পাটির ০২ টি দাঁত পড়ে যায়। এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য মোবাইল ফোনে কয়েক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কল রিসিভ করেননি।

সাতক্ষীরা সদর বালিথায় গাছ কাটাকে কেন্দ্র করে ০৪ জনকে পিটিয়ে জখম

সাতক্ষীরা প্রতিনিধি ::সাতক্ষীরা সদর উপজেলার বালিথা শেখপাড়া গ্রামে গাছ কাটা কে কেন্দ্র করে স্বামী- স্ত্রী ও ছেলে সহ ০৪ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

শনিবার (২ নভেম্বর)সকালে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত মুজাহিদ নামে একজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে এবং ইনছাফ আলী (৫২),আকলিমা খাতুন(৪০) ও মফিজুল ইসলাম(৩৫)কে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য গ্রাম্য ডাক্তারের নিকট প্রেরণ করে।

আহাত সূত্রে জানা গেছে, নিজের জমিতে লাগানো মেগুনী গাছ টাকার প্রয়োজনে বিক্রয় করা হয়। বিক্রয়কৃত গাছ ক্রেতা কাটতে গেলে সেখানে বাধা প্রদান করে এবং আহত ভুক্তভোগীদের খুন ও জখম করার হুমকি দেয় । এর সূত্র ধরে শনিবার সকালে ভুক্তভোগির ছেলে মুজাহিদ হোসেন বালিথা শেখ পাড়া মসজিদের সামনে রাস্তা দিয়ে পায়ে হেঁটে মাঠে যাওয়ার পথে পরসম্পদলোভী আওয়ামী লীগের দোসর বালিথা শেখ পাড়ার মো. হায়দার আলী শেখ(৬০),মো. হাসানুজ্জামান (৩৫),হাফিজুল শেখ( ৪০),আব্দুল্লাহ শেখ (৩০),মো.দাউদ আলী শেখ (৭০),শামীম শেখ দা, লোহার রড ও শাবল ইত্যাদি দিয়ে এলোপাতাড়ি পিটাতে শুরু করে।

এতে ভুক্তভোগী ইনছাফ আলীর ছেলে মুজাহিদ হোসেনের গালের উপরের পাটির ০৩টি ও নিচের পাটির ০২ টি দাঁত পড়ে যায়। এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য মোবাইল ফোনে কয়েক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কল রিসিভ করেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park