1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল ও সমাবেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল ও সমাবেশ

আফাজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩০০ বার পঠিত

আফাজ উদ্দিন
জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

রবিবার বিকেল ৩টায় দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদসহ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থানপ্ৰাপ্ত নেতাদের স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে উপজেলার রাধানগর বাজারে এ বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল নেতা সালেক আহমেদ’র সভাপতিত্বে এবং যুবদল নেতা নওয়াব আলীর পরিচালনায় আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা জসিম উদ্দিন, মোশাররফ আহমদ, জসিম আহমদ, শাকিবুর রহমান রিন্টু, নজরুল ইসলাম, নুরুল ইসলাম নুরু, সেলিম আহমদ, জাকির আহমেদ, শহিদ মালেক, আল আমিন, আব্দুল মান্নান, বিল্লাল আহমদ, রুবেল আহমদ প্রমুখ।

এ সময় মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park