1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে কিশোরকন্ঠ মেধাবৃত্তি ২০২৪ সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গোয়াইনঘাটে কিশোরকন্ঠ মেধাবৃত্তি ২০২৪ সম্পন্ন

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার:

কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেটের গোয়াইনঘাট উপজেলার উদ্যোগে জনপ্রিয় ও সর্ববৃহৎ মেধা বৃত্তি ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ নভেম্বর) উপজেলার দুইটি কেন্দ্র গোয়াইনঘাট সরকারী কলেজ ও তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয় সেন্টারে উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শনিবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বছরের বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন।

অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের আরও আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।

মেধাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন ফোরামের জেলা কমিটির সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান সিকদার, গোয়াইনঘাট উপজেলার সাবেক পৃষ্ঠপোষক আমির উদ্দিন,জেলা শাখার সহকারী পরিচালক মহসিন আলমাস, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন,

মেধাবৃত্তি পরীক্ষায় আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম গোয়াইনঘাট উপজেলার পরিচালক তারেক আহমদ, সহকারী পরিচালক হিফজুর রহমান,, মুজাহিদুল ইসলাম, ইমদাদ উল্ল্যাহ, জয়নুল আবেদিন প্রমুখ।

উল্লেখ্য উক্ত মেধা বৃত্তির ফলাফল আগামী
২০ ডিসেম্বর প্রকাশিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park