1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সেনাবাহিনীর হস্তক্ষেপে যানজট মুক্ত বাকেরগঞ্জ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সেনাবাহিনীর হস্তক্ষেপে যানজট মুক্ত বাকেরগঞ্জ

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৮৮ বার পঠিত

শফিকুল ইসলাম, বাকেরগঞ্জ(বরিশাল)
বরিশালের দশটি উপজেলার অন্যতম বড় উপজেলা বাকেরগঞ্জ উপজেলা। দির্ঘদিন ধরে উপজেলার বরিশাল-কুয়াকাটা মহাসড়কে থ্রি হুইলার, ভ্যান, রিক্সা দিয়ে যানযটের চরম ভোগান্তিতে পরছিলো উপজেলাবাসি।

দক্ষিনাঞ্চলের সকল বাস চলার জন্য এই একটি মাত্র সড়ক তার উপরে পদ্মাসেতু হওয়ার পরে যানবাহনের বারতি চাপের কারনে প্রতিনিয়ত ঘটে নানান দূর্ঘটনা।

এই স্থানটির চিত্র দেখে বাকেরগঞ্জ বাসির অনেকেই হয়তো প্রথম বারে চিনতে পারবেন না, তবে আশ্চর্য জনক হলেও সত্যি,এটি বাকেরগঞ্জ অটো স্ট্যান্ড নামে পরিচিতি! এই ব্যাস্ত তম সড়কটির উপরে প্রতিদিনই বছর জুড়ে যত্রতত্র ভাবে অটো রিকশা পার্কিং করে রেখে যানজট সৃষ্টি হয়। এতে জনসাধারণের চলাচলে ভোগান্তির শিকার হয়।

আজ শুক্রবার ১ নভেম্বর সেনাবাহিনীর হস্তক্ষেপে যানজট মুক্ত হয়েছে বাকেরগঞ্জ। সেনাবাহিনির বাকেরগঞ্জ ক্যাম্প কমান্ডার বলেন, মহাসড়কের উপর কোনো জানজট থাকবেনা আপনারা নিজেরা সঠিক ভাবে ট্রাফিক আইন মেনে চলুন “দেশকে ভালবাসুন দেশের আইন শৃঙ্খলার প্রতি অনুগত থাকুন,বাংলাদেশ আমাদের সবার আসুন সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ি”। এর আগে এমন সুন্দর দৃশ্য দেখতে পায়নি উপজেলাবাসি।

উল্লেখ থাকে যে, এই সড়কটি দিয়ে বরগুনা-কুয়াকাটা থেকে ঢাকাগামী একাধিক পরিবহন চলাচল করে এবং প্রতি দিনই এই অটো রিকশার পার্কিং এর কারনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ঘটে নানান দূর্ঘটনা।

উপজেলা বাসি সেনাবাহিনির এই কাজের জন্য তাদেরকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park