1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটে ফুটবল খেলে মন জয় করলেন জেলা প্রশাসক, সালেহীন তানভীর গাজী। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন।

জয়পুরহাটে ফুটবল খেলে মন জয় করলেন জেলা প্রশাসক, সালেহীন তানভীর গাজী।

আল আমিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

মোঃ আল আমিন
জয়পুরহাট জেলা প্রতিনিধি।

জয়পুরহাটে সিধু-কানু দিবস উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠী যুব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সেখানে খেলে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) সালেহীন তানভীর গাজী।

রোববার (৩০ জুন) বিকেলে সদর উপজেলার ভানাইকুশলিয়া সান্তাল ক্লাবের আয়োজনে বিষ্ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ফুটবল টুর্নামেন্টে সুন্দরপুর স্পোর্টিং ক্লাব বনাম সান্তাল ক্লাবের খেলায় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী সান্তাল ক্লাবের পক্ষে খেলায় অংশ নিয়ে তিনটি গোল করেন। এর ফলে সান্তাল ক্লাব ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে।

জেলা প্রশাসকের ফুটবল খেলা দেখতে চারপাশে দর্শকদের ভিড় ছিল। স্লোগান উঠছে থেমে থেমে। রেফারি বাঁশি বাজাতেই শুরু হয়ে যায় খেলা।

এ সময় অমিত পাহান নামে এক দর্শক বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলেদের সঙ্গে ডিসি স্যার ফুটবল খেলেছেন, এটা অবাক করা একটি বিষয়। স্যারের খেলা দেখে অনেক ভালো লেগেছে।

আরেক দর্শক সুনীল মহন্ত বলেন, “ডিসি স্যার গোল দেওয়ার পর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সহ-খেলোয়াড়দের বুকে জড়িয়ে ধরে উদযাপন করেছেন। এটা আমাদের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

এ বিষয়ে জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবক ফুটবল খেলোয়াড় যারা রয়েছেন, তারা অনেক ভালো খেলে। আমার আজকের দিনটি সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে। খেলাধুলা যুব সমাজকে মাদক আর খারাপ চিন্তা থেকে দূরে রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা যুবকদের মেধা বিকাশেও ভূমিকা রাখে।

এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুল আমিন, ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু উপস্থিত ছিলেন।

সালেহীন তানভীর গাজী চট্টগ্রামের বরেণ্য শিক্ষাবিদ, দেশের প্রখ্যাত বুদ্ধিজীবী ও সমাজবিজ্ঞানী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বীর মুক্তিযোদ্ধা ড. গাজী সালেহ উদ্দিন ও চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ এর ভাইস প্রিন্সিপাল প্রফেসর সাহিদা আকতারের সন্তান। তার পিতামহ আলী করিম মহান মুক্তিযুদ্ধে শহীদ হন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত গেজেটে শহীদ বুদ্ধিজীবি হিসেবে তাঁর নাম তালিকাভুক্ত ভুক্ত হয়েছে।

তিনি চট্টগ্রামের সেইন্ট প্ল্যাসিডস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসীন সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করে ২৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের লিঙ্কন বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। চাকুরী জীবনে মাঠ প্রশাসনের বিভিন্ন পদে কাজ করেছেন।

চাকুরির দায়িত্বের পাশাপাশি তিনি একজন সংস্কৃতি ও খেলাধুলা প্রিয় মানুষ। পারিবারিক জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। তার স্ত্রী জনতা ব্যাংকের ঢাকার একটি শাখায় সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে কর্মরত আছে বলে পরিবার সুত্রে জানা গেছে।
এছাড়াও জয়পুরহাটের জেলা প্রশাসক মো. শরিফুল ইসলামকে পটুয়াখালীর ডিসি হিসেবে বদলি করা হয়েছে। গত ০৬ জুলাই ২০২০ সালে তিনি জয়পুরহাটে ডিসি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। জয়পুরহাটে প্রথম জেলা প্রশাসক ছিলেন মকবুল হোসেন বলে জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park