1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবির নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান  - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পাঁচবিবির নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান 

মো :আল আমিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২২৩ বার পঠিত

মোঃ আল আমিন 

জয়পুরহাট জেলা প্রতিনিধি 

জয়পুরহাটের পাঁচবিবির নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মাহমুদুল হাসান। 

বৃহস্পতিবার  (৩১ অক্টোবর ) দুপরে ভারপ্রাপ্ত জয়পুরহাট  জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের  কাছে যোগদানপত্র দাখিল করেন তিনি।পরে বিকেলে পাঁচবিবি  উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিজের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

মাহমুদুল হাসান  ৩৬ তম বিসিএসের (প্রশাসন) একজন কর্মকর্তা। তার নিজ জেলা গাইবান্ধা ।  তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করেছেন।পাঁচবিবিতে  যোগদানের আগে  সিনিয়র সহকারী কমিশনার হিসেবে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত  ছিলেন।  তিনি প্রথম  শেরপুর  জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসাবে যোগদান করেন।  

পাঁচবিবি  নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাহমুদুল হাসান  বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। পাঁচবিবি  উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় পাঁচবিবি  উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park