1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপন

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা

“মানুষ, বৃক্ষের মতো আনত হও,হও সবুজ ’’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন করা হয়েছে।

৩১ অক্টোবর ( বৃহস্পতিবার ) সকাল ১১ টায় সাতক্ষীরা সদর দেবনগর লাবসা দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম।
প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিতে, পেয়ারা,অর্জুণ, গর্ণুজ, বহেরা, নিম,কদবেল, কাঞ্চন, তেতুলসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ও ভেষজ বৃক্ষরোপন করা হয়।

প্র‍ধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
লাবসা দাখিল মাদ্র‍াসার সুপার জনাব রুহুল আমিন।এছাড়াও উপস্থিত ছিলেন আরবী শিক্ষক সাহাদাত হোসেন, শিক্ষিকা শামসুরনাহার,
সোসাইটির সহ – সভাপতি  ফয়জুর রহমান মিশুক, কার্যনির্বাহী সদস্য সোহাগ হোসেন, সিয়াম রহমান, নূরে আলম সোহাগ, সাগার আহমেদ, সাব্বির হোসেন রমিম, শেখ ইয়াসির আরাফাত প্র‍মুখ।

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম বলেন, আমি উদ্ভিদবিজ্ঞান এর শিক্ষার্থী, উদ্ভিদ নিয়ে পড়াশোনা করতে গিয়ে অনুভব করি গাছের ও প্রকৃতির প্রতি ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।প্র‍ান্তিক জনগোষ্ঠীর মাঝে উদ্ভিদ বিজ্ঞানের সুফলকে পৌছে দিতে গড়ে তুলি সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।

জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে গাছপালা অপরিহার্য। উদ্ভিদ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উভয়ের উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করে। তাই আসুন আমরা সকলে বেশি বেশি ফলজ, বনজ ও ভেষজ উদ্ভিদ রোপণ করি। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park