
শফিকুল ইসলাম-বাকেরগঞ্জ(বরিশাল)
বরিশাল-ভোলা রোডের সংযোগস্থলে “নারায়নগঞ্জ ট্রাভেলস” নামের বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিপার্টমেন্টের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাইশা ফওজিয়া মীম নামে এক ছাত্রী নিহত হয়েছে।
গতকাল বুধবার রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলার রাস্তা পারাপার করার সময় এই ঘটনাটি ঘটে।
এই খবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পরলে তাৎক্ষনিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সড়কে চলে আসে এবং বিক্ষভ প্রদর্শন করে। এতে করে দির্ঘসময় ধরে বরিশাল কুয়াকাটা মহাসড়ক তিব্র জানজটের সৃষ্টি হয়।
বিক্ষুব্ধ ছাত্রজনতা এক পর্যায়ে গাড়ীটিকে ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। চালক পালিয়ে যায়।
এদিকে ববি ছাত্রী মীমের মৃত্যুতে রাতে ভিসির কার্যালয় ঘেরাও করেন ছাত্র-ছাত্রীরা। তারা এ ঘটনার বিচার দাবি করেন।
প্রতক্ষদর্শীরা জানান, বাসটির গতি অনেক বেশি ছিল। মেয়েটি হাত উঁচিয়ে রাস্তা পার হচ্ছিলেন। বাসটি ওই মেয়ের ওপর উঠিয়ে দিয়ে চলে যায়। মেয়েটি গাড়ির দুই চাকার মাঝখানে পড়ে যায়।
লোকজন এসে তাকে উদ্ধার করে শের ইই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।