1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অপরাধে সাঈদীকে হত্যা করা হয়েছে :সাতক্ষীরায় মাসুদ সাঈদী - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অপরাধে সাঈদীকে হত্যা করা হয়েছে :সাতক্ষীরায় মাসুদ সাঈদী

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৩৯ বার পঠিত

সাতক্ষীরা সদর প্রতিনিধি: সাতক্ষীরা ইটাগাছা সমাজ কল্যান পরিষদের সার্বিক ব্যবস্থপনায় মঙ্গল ও বুধবার দুই দিন ব্যাপি ৮ম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে প্রথম দিনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মরহুম মাওলানা সাঈদীর ছেলে মাসুম সাঈদী।

প্রধান আলোচক হিসেবে তিনি বলেন, ”আওয়ামী লীগের ইতিহাসই হত্যার ইতিহাস। শেখ মুজিব ১৯৬৪ সালে প্রাদেশিক পরিষদের স্পিকার শাহেদ আলীকে সংসদে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করেছিলেন। ২০১০ সালে ক্ষমতায় এসে ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সেনাবাহিনীর ৫৭ জনকে তারা হত্যা করেছিল, যা একটি যুদ্ধেও এতসংখ্যক অফিসার শহিদ হয়নি। ২০১৩ সালে তথাকথিত ওই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল থেকে আল্লামা সাঈদীর মিথ্যা মামলার রায় দিয়েছিল, সেই প্রতিবাদে যখন সারা বাংলাদেশ ফুঁসে উঠেছিল তখন শেখ হাসিনার নির্দেশে গুলি করে ৩শ মানুষকে হত্যা করেছে। ৫ মে শাপলা চত্বরে এই দেশের শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ একত্রিত হয়েছিলেন নাস্তিকদের বিচারের দাবিতে; তখন ভারতের প্রেসক্রিপশনে খুনি হাসিনা রাতের আঁধারে হাজার হাজার আলেমকে গুলি করে হত্যা করেছিল। শেখ হাসিনার হাত হাজারো লাখো মানুষের রক্তে রঞ্জিত। অবিলম্বে তাকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিতের আহবান জানান তিনি।কুরআনের মাহফিলে ইসলামের কথা বলার অপরাধে পরিকল্পিতভাবে আমার বাবা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হত্যা করা হয়েছে। আজকের এই মাহফিলে আপনারা আমার বাবার কথা শুনতে চেয়ে ছিলেন কিন্তু খুনি সরকার তা হতে দেয়নি। আমি শুধু মাত্র তাঁর প্রতিছবি হিসেবে সাতক্ষীরার এ ময়দানে এসেছি”।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আলহাজ্ব আহম্মদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জামায়াতের আমির মুহাদ্দিস রবিউল বাশার। মাহফিলে প্রধান বক্তার আলোচনা রাখেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ফয়জুল হক। মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আহম্মদ আলী, সাতক্ষীরা শিবিরের সভাপতি আল মামুন, সাতক্ষীরা শহর জামায়াতের নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, স্থানীয় জামায়াতের সভাপতি, ব্যবসায়ী আবুল কাশেমসহ বিভিন্ন উলামায়ে কেরাম ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park