1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শপথ নিলেন সাতক্ষীরা জামায়াতের নবনির্বাচিত আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

শপথ নিলেন সাতক্ষীরা জামায়াতের নবনির্বাচিত আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল।

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৪২ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:

২০২৫-২০২৬ সেশনের জন্য সাতক্ষীরা জেলা জামায়াতের নতুন আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল।

মঙ্গলবার ২৯ অক্টোবর বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। কেন্দ্রীয় আমীরের পক্ষে নবনির্বাচিত সিটি আমিরের শপথ পড়ান মাওলানা আবুল কালাম আজাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, কেন্দ্রীয় নেতা মাষ্টার শফিকুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, খুলনা মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক গাজী সুজায়েত আলী, মাহবুবুল আলম, অধ্যাপক ওবায়দুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক, জেলা কর্মপরিসদ সদস্যবৃন্দ, থানা কর্মপরিষদ বৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ । শপথ শেষে অতিথিরা ও নবনির্বাচিত আমির রুকনদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park