1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মায়ের সামনে বাসচাপায় শিশুর মৃত্যু রাস্তায় বসে মায়ের আহাজারি - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মায়ের সামনে বাসচাপায় শিশুর মৃত্যু রাস্তায় বসে মায়ের আহাজারি

মো : আতাউর রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৬০০ বার পঠিত

মোঃ আতাউর রহমান
রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নামার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সেখানে থাকা কয়েকটি বাসে ভাঙচুর চালিয়েছে। রাজশাহী থেকে ঘণ্টা দুয়েক দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে মহানগরীর ভদ্রা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেনাবাহিনীর সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ওই শিশুর নাম মারিয়া আক্তার যুঁথী (৭)। সে নগরীর মেহেরচণ্ডী এলাকার হাসান মোল্লার মেয়ে।

এবিষয় জানতে চাইলে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান,ভদ্রা মোড়ে ব্যাটারি চালিত রিকশা থেকে নামার সময় পেছন থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দেয়।

এ সময় শিশু মারিয়া ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু। তবে কোন বাস মেরেছে তা নিশ্চিত হওয়া যায়নি। সিসি ক্যামেরা দেখে তা জানার চেষ্টা চলছে।

তিনি আরও জানান,যুঁথীর মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে তা নেওয়া হবে। বাস ও এর চালককে খোঁজা হচ্ছে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মিডিয়া সাবিনা ইয়াসমিন জানান,এ ঘটনায় ইতিমধ্যে বাসটি জব্দ করা হলেও এর চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park