1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তন্ময়কে গ্রেফতার করা যাবে না জানালেন মুখ্যমন্ত্রী মমতা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

তন্ময়কে গ্রেফতার করা যাবে না জানালেন মুখ্যমন্ত্রী মমতা –

বেবি চক্রবর্তী :কলকাতা :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৩৫ বার পঠিত


বেবি চক্রবর্তী :কলকাতা :
– মহিলা সাংবাদিককে যৌন নিগ্রহে যুক্ত প্রমাণিত হলে কেন তন্ময় ভট্টাচার্যকে গ্রেফতার করছে না পুলিশ? মঙ্গলবার এই প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, তন্ময়বাবুকে গ্রেফতার না করে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ব্যবহার করে আরজি কর, জয়নগরের কালি মোছার চেষ্টা করছে তৃণমূল।এদিন শুভেন্দুবাবু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কমিশনারকে বলে দিয়েছেন, তন্ময় ভট্টাচার্যকে গ্রেফতার করবেন না। এগুলো যা করছে লোক দেখানো। আমি দাবি করছি, যদি অভিযোগের এতটুকু সত্যতা থাকে তাহলে তন্ময় ভট্টাচার্যকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে অভিযোগকারিনীর সামনে বসিয়ে জেরা করা হোক। আর যদি অভিযোগ মিথ্যা হয় তাহলে আইন যেন আইনের পথে চলে। আর সিপিএমের বড় নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই কেসটা নিরপেক্ষ সংস্থার হাতে দিয়ে দিন। যদি না ছাড়তে চান তাহলে এই রাজ্যে অনেক নিরপেক্ষ মহিলা IPS আছেন তাদের কারও নেতৃত্বে একটা সিট গঠন করে তদন্ত করুন। তৃণমূল মিছিল করছে কেন? তন্ময়বাবু দোষী হলে পুলিশ তাঁকে গ্রেফতার করুক। পুলিশ তো তৃণমূলেরই হাতে। আরজি কর থেকে জয়নগরের ঘটনায় তৃণমূল মুখে যে ভাবে চুনকালি মেখেছে তা এভাবে ধোয়া যাবে না।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park