1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনের সাথে মতবিনিময় - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনের সাথে মতবিনিময়

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : আমরা জেগে উঠি তবেই সমাজ পরিবর্তন হবে। সোমবার বেলা ১২ টায়
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ আরো বলেন, ভালো মন্দ সকল কাজ আপনারা বুঝেন। আপনার মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। জেলা বাসির নাগরিক সেবা দেওয়ার দায়িত্ব সরকারি কর্মকর্তাদের।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শোইয়েব আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, আমাদের পরিবর্তন হতে হবে।অন্যায়কারী ও সহায়তাকারী উভয়ের অপরাধ সমান। আজ থেকে অনিয়ম ছেড়ে সোজা পথে চলে আসুন। দেশ ও জাতির কল্যাণে সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পৌর সভার সিইও মোঃ ইসতিয়াক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ সরকার, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব, কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল হোসেন, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, নাগরিক কমিটির সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, পৌর বিএনপির সভাপতি শের আলী, জামায়াতনেতা তরিকুল ইসলাম লাভলু, বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, অধ্যক্ষ আক্তারুজ্জামান সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুধী সমাজের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক।

এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন,সরকার প্রত্যেকটা সেক্টরে কর্মকর্তা নিয়োগ দিয়েছে জনগনকে সেবা দেওয়ার জন্য। জনগনের ভোগান্তি শূন্যের কোটায় নিয়ে আসা আমার লক্ষ। সাতক্ষীরা জেলার ২২ লক্ষ মানুষের সেবা নিশ্চিত করাই আমার দায়িত্ব। দেশটা কারোর বাপের না জনগনের। যারা সেবা না দিয়ে তালবাহানা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park