1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করল তারকেশ্বর থানার পুলিশ গ্রেপ্তার তিন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করল তারকেশ্বর থানার পুলিশ গ্রেপ্তার তিন

বেবি চক্রবর্তী :-
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

বেবি চক্রবর্তী :- হুগলী, শুধু ইচ্ছা থাকলেই বড় বড় অপরাধের কিনারা করা যায় তা আবারও প্রমাণ করলো হুগলি জেলার তারকেশ্বর থানার পুলিশ। গত ১৩ ই জুলাই ২০২৪ তারকেশ্বর থানায় এক নাবালিকা নিখোঁজের অভিযোগ জমা পড়ে সেই কেসের সূত্র ধরেই তারকেশ্বর থানার আধিকারিকেরা সন্ধান করে ফেললো এক আন্তর রাজ্য নারী পাচারকারী একটি দলের এবং হাতেনাতে গ্রেপ্তারও করল তিনজন অপরাধীকে এবং উদ্ধার করেন নিখোঁজ নাবালিকাকে। এই সাফল্য পেতে পুলিশকে বেশ বেক পেতে হয়েছিল কিন্তু তারকেশ্বর থানা কোনভাবেই এই কেসের হাল ছেড়ে দেয়নি। হুগলি জেলার এক উচ্চ পদস্থ কর্তা কামনাশীষ সেন সাংবাদিক বৈঠকে এই রমহর্ষক ঘটনার কথা জানান। তিনি বলেন এই পাচার চক্রটি মেয়েদের প্রেমের ফাঁদে কিংবা ভালো কোন কাজের টোপ দিয়ে দীর্ঘদিন ধরে তাদের পাচার করে দিত। নন্দক কিশোর কুমার যিনি বিহার রাজ্যের ইস্ট চম্পারন এর বাসিন্দা ইনি যে মূল চক্রে পুলিশের তদন্তকারী আধিকারিকেরা মনে করছেন উক্ত ব্যক্তিকে নদীয়ার কৃষ্ণনগর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়াও বাকি দুইজন হল রাহুল রায় ওরফে মিজানুর মন্ডল ও শ্রীরাম রয়। এরা নেপালের বিভিন্ন অরকেসটার গ্রুপের সঙ্গে যুক্ত ছিল এবং বর্তমানে তারা নেপালিই থাকতো। পুলিশ এও জানতে পেরেছে যে অভিযুক্ত রাহুল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফেক আইডি বানিয়ে মহিলাদের সঙ্গে আলাপ জমিয়ে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাতো এবং সুযোগ বুঝে পাচারও করে দিত। অভিযুক্তদের চন্দননগর দায়রা আদালতে তোলা হলে অভিযুক্তদের সাত দিন পুলিশই হেফাজতের নির্দেশ দেয় আদালত। এই পাচার চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park