1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কারাগারে বসে আলিম পরীক্ষা দিচ্ছেন পাঁচবিবির এক পরীক্ষার্থী - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন চারঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন এমপি আবু সাইদ চাঁদ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা  দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয়। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু ​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ। সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম

কারাগারে বসে আলিম পরীক্ষা দিচ্ছেন পাঁচবিবির এক পরীক্ষার্থী

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

ইদ্রিস আলী , (পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ)

জয়পুরহাট জেলা কারাগারে বসে পাঁচবিবি উপজেলায় এইচএসসি/আলিম ও সমমানের পরীক্ষা দিচ্ছেন এক পরীক্ষার্থী। তিনি মাদক মামলার আসামি বলে জানাগেছে। রবিবার (৩০ জুন) এইচএসসি পরীক্ষার প্রথম দিন কারাগারে বসে তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
জয়পুরহাট জেলা কারাগারের ডেপুটি জেলার মো. শাহাবুদ্দিন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে তিনি বলেন, মাদক মামলার আসামি হয়ে একজন পরীক্ষার্থী গত ৩০ মে তারিখ থেকে তিনি কারাগারে রয়েছেন। সেই পরীক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে কারাগারেই ওই পরীক্ষার্থীর আলিম পরীক্ষা নেওয়া হচ্ছে। আদালতের নির্দেশে পড়াশোনার জন্য তাকে বই সরবরাহ করা হয়েছে। আজকে আলিম পরীক্ষার প্রথম দিন সে কারাগারে বসে পরীক্ষা দিচ্ছেন। সে মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থী।
জয়পুরহাটের ডেপুটি জেলার মো. শাহাবুদ্দিন বলেন, নির্ধারিত কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শকসহ প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষাকালীন কারাগারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।
জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব (এনডিসি) প্রতিদিনের বাংলাদেশকে বলেন, জেলায় এবার ২৫টি কেন্দ্রে ১০ হাজার ৭৭ জন এইচএসসি/আলিম ও সমমানের পরীক্ষার্থী রয়েছেন। তাদের মধ্যে পাঁচবিবি উপজেলার মহব্বতপুর আলিমিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের একজন পরীক্ষার্থী কারাগারে বসে পরীক্ষা দিচ্ছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park