1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিকাশ প্রতারকের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে হুমকি - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিকাশ প্রতারকের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে হুমকি

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাজার হাজার টাকা আত্মসাৎ এর ঘটনায় প্রতারককে গণধোলাই দেওয়া হয় । এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ।

জানাগেছে, ওই বিকাশ প্রতারকের নাম তারেক হাসান (২০) পিতা থান্টু রহমান তার বাড়ি দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের খাসখামার গ্রামে। ওই যুবক বিভিন্ন এলাকায় এইভাবে বিকাশ প্রতারণার মাধ্যমে অনেক টাকা আত্মসাৎ করেছে । এছাড়াও তার পিতা থান্টু রহমান মাদকদ্রব্যের সঙ্গে জড়িত। এজন্য একাধিকবার পুলিশের হাতে গ্রেফতারও হয়।

সরেজমিনে গিয়ে জানাযায়, গত (২৪ অক্টোবর) বৃহস্পতিবার পুঠিয়া উপজেলার মমিনপুর এলাকায় বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা নেওয়ার সময় তারেক হাসান (২০) নামের এক বিকাশ প্রতারককে ওই এলাকার জনতা গণপিটুনি দেয় ।

খবরপেয়ে তার পরিবারের লোকজন এসে হাতে পায়ে ধরাতে ওই এলাকার লোকজন তাকে ছেড়ে দেয়। এ ধরনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পরে ছড়িয়ে পড়ে। দুর্গাপুর উপজেলার দৈনিক মুক্ত সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি আকাশ আহমেদ ভিডিওটি তার অনলাইন নিউজ পোর্টালে প্রকাশ করে । এরপর থেকে বিকাশ প্রতারক তারেক হাসান বিভিন্ন ফোন নম্বর থেকে সাংবাদিক আকাশকে ফোন দিয়ে ভিডিওটি ডিলিট করার জন্য বলে ও হুমকি দেয়।

পরে বিষয়টি দুর্গাপুর উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের সিনিয়র সাংবাদিকদের জানানো হলে তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ।

হুমকির বিষয়ে জানতে চাইলে সাংবাদিক আকাশ জানান, এই ঘটনায় এখনো থানায় কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি। উপজেলা সিনিয়র সাংবাদিকরা ওই ফোন নম্বরগুলোতে ফোন দিয়ে পরিচয় দিলে তারা ফোন বন্ধ করে দেয়। হুমকি দাতা ব্যক্তিদেরকে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park