1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীর লাম্বাঘোনা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহেশখালীর লাম্বাঘোনা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সুমন চন্দ্র দে
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লাম্বাঘোনা আহমদিয়াকাটা খাল থেকে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে মহেশখালী ফায়ার সার্ভিস কর্মী ও মহেশখালী থানা পুলিশ।

২৩ অক্টোবর (বুধবার) সকালে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লাম্বাঘোনা আহমদিয়াকাটা এলাকায় সাগরের খালে পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে মহেশখালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে লাশটি কয়েকদিন আগের।

স্থানীয়রা জানায়, সকালে খালের পাড়ে একটি মানুষের লাশ ভেসে এসেছে বলে খবর ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এসময় পুলিশকে খবর দেয়া হয়েছে। ওই লাশের পরনে কালো প্যান্ট ও সাদা শার্ট রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে- লাশটি সনাতন ধর্মাবলম্বী লোক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বয়স আনুমানিক ৪০/৪৫, চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় সনাক্ত কঠিন হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, অজ্ঞাত একটি লাশের খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম। সুরতহাল রিপোর্টের জন্য লাশটি মর্গে পাঠানো হবে। লাশের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি এবং এর পেছনের ঘটনা কি তা খতিয়ে দেখতে কাজ করছে মহেশখালী থানা পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park