1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাতারবাড়ীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরণ ছাত্রদলের - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাতারবাড়ীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরণ ছাত্রদলের

সুমন চন্দ্র দে
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী উপজেলা প্রতিনিধি:

মহেশখালী-কুতুবদিয়া’র সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এর পরামর্শক্রমে মাতারবাড়ীতে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

২২ অক্টোবর (মঙ্গলবার) সকালে মাতারবাড়ীতে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তায়েব ইলাহী সিকদার, মাতারবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এহাসান হাবিব, সহ-সভাপতি নুরশেদুল ইসলাম ছোটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক ইলাহী সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়তুল ইসলাম বাপ্পি, দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ, মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তোনাজ্জিনা হায়দার তোহা, ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা আসলাম খান, অনিক, সাকিব, আরফাত, রামিম তুর্কী, মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় ছাত্রদল নেতা, জিয়াদ, তৌহিদ, সাকিব সহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় ছাত্রদলের নেতৃবৃন্দরা বলেন, দেশে বিএনপি নেতাসহ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনরত নেতা-কর্মীদের উপর ব্যাপক অত্যাচার- নির্যাতন চালানো হয়েছে। আজ সময় এসেছে রাষ্ট্র কাঠামো সংস্কার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে দেশে অগ্রগতি সাধিত করার। জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা-কর্মীসহ সকল শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে অগ্রনী ভূমিকা রাখার আহবান জানান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park