
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর ঝাউডাঙ্গায় ভূমিহীন সংগঠনের কমিটি গঠন করা হয়েছে।২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে মোঃ গোলাম মোস্তফাকে সভাপতি ও বাশারুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
২০শে অক্টোবর (রবিবার) বিকাল ৪টায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা সিনিয়র ফাযিল মাদ্রাসা অডিটরিয়ামে সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের সভাপতি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে এ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যান সংগঠন এর সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান।সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম। ইউপি সদস্য মোঃ সিদ্দিকুল ইসলাম,মাওঃ মহিদুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান, মোঃ আব্দুল হান্নান, আসাদুজ্জামান, সাংবাদিক এস.এম আব্দুল্লাহ প্রমুখ।
কমিটিতে যারা সদস্য হলেন তারা হলেন- মোঃ কেরামত আলী,মোঃ শাহিন, মাসুদ হাসান বাপ্পী, মোঃ আব্দুর রহমান, শারমিন আক্তার রুমা,মোঃ আক্তারুল হোসেনসহ মোট ২৫জন নির্বাহী সদস্য করে কমিটি ঘোষণা করা হয়।