1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় সাফল্যের শীর্ষে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় সাফল্যের শীর্ষে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি

২০২৪ সালের এইচএসসি পরিক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে রাজধানীর সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। শতভাগ পাশ করেছে এই কলেজের ছাত্রীরা। পিছিয়ে নেই ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরাও। ফলাফল হাতে পেয়ে আনন্দিত এই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকবৃন্দ। গেল
মঙ্গলবার প্রকাশ করা হয়েছে ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এ বছর পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।
এইচএসসি পরীক্ষায় রাজধানীর সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ১১২৩ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এরমধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৮১২ জন।
অপর দিকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ২৭৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে,২৭৪০ জন। জিপিএ -ফাইভ পেয়েছে
১৭৬৫ জন । ফলাফল হাতে পেয়ে কলেজ ক্যাম্পাসে আনন্দ উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। পরে ফলাফল বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে
ড. মো: মাহবুবুর রহমান মোল্লা কলেজের সম্মানিত চেয়ারম্যান ও সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মহোদয় জানান, দেশের ঐতিহ্যবাহী জনপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা নানা প্রতিকূলতার মধ্যেও নিয়মিত কলেজে উপস্থিত থেকেছে। সাপ্তাহিক কুইজ ও মডেল টেস্ট পরীক্ষায় অংশ নিয়ে আজ তারা এই প্রতিষ্ঠানকে এইচএসসি পরীক্ষায় একটি চমৎকার ফলাফলা উপহার দিয়েছে। এই অর্জন আমাদের সবার; এ অর্জন বাংলাদেশের। এমন খুশির সংবাদে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক- কলাকুশলী ও শুভানুধ্যায়ীদের জানাই হৃদয়ের অন্ত:স্থল থেকে প্রাণঢালা অভিনন্দন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park