
এম মনিরুল ইসলাম শ্যামনগর থেকে।
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ক্ষতবিক্ষত ইউনিয়ন গাবুরার জেলেখালি মন্দির সংলগ্ন, ভেরিবাদের উপর থেকে একটি মোটরসাইকেল, দুইজন আরোহী এবং ২১ কেজি, হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ কাঠেশ্বর স্টেশন ও কোস্ট গার্ড। টহলকৃত অভিযানে নিষিদ্ধ হরিণের মাংস সহ আসামিদের আটক করা হয়। অনুসন্ধান পূর্বক প্রকাশ, নদীমাতৃক এলাকা গুলোর মধ্যে কয়রা ঘড়িলাল গোলখালি এলাকায় হর হামেশা হরিণ শিকার ও বিক্রয় করার অভিযোগ পাওয়া গেছে।দুই বাহিনীর যৌথ অভিযানে উক্ত মোটরসাইকেল আসামি ও হরিণের মাংস গত ২০ শে অক্টোবর ভোর চারটা চল্লিশ মিনিটে উক্ত এলাকা থেকে, সুন্দরবনের সৌন্দর্যের প্রতীক হরিণের মাংস সহ আসামিদের আটক করা হয়। জানা যায়, আটকৃত ব্যক্তিদ্বয় হরিণ শিকারি নয়।ভাড়ায় মোটরসাইকেল চালানো তার পেশা। আসল হরিণ শিকারি ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে জানা গেছে। উক্ত জব্দকৃত মালামাল সাতক্ষীরা প্রধান রেঞ্জ কার্যালয় বুড়িগোয়ালিনী স্টেশনে হস্তান্তর করা হয়। পরবর্তীতে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। উক্ত মোটরসাইকেল আরোহী, আসামী ও জব্দকৃত হরিণের মাংস একুশে অক্টোবর সকাল ৯ টায় কোট হাজতে প্রেরণের উদ্দেশ্যে চালান করা হয়েছে।