1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অসহাত্তে জীবন যাপন করতে সোহানা বেগম ও তার পরিবার বিচারকে সংবাদ সম্মেলন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

অসহাত্তে জীবন যাপন করতে সোহানা বেগম ও তার পরিবার বিচারকে সংবাদ সম্মেলন

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৩০ বার পঠিত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

নবীগঞ্জে ব্যবসায়ীর টাকা ফেরত চাওয়ায় ও মামালা মোকদ্দমা করায় সুহেনাকে প্রতিপক্ষের প্রভাবশালী ও লাঠিয়াল বাহিনী এক ঘরে করে রেখেছে। রাস্তা ঘাটে ফেলে বেদরক মারপিট সহ প্রাণনাশের উপুর্যুপরি হুমকিতে মানবতার জীবনযাপন করছে। অভিযোগে সূত্রে জানাযায়, গত জুলাই ২০২৪ সালে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর থানার ফাইলগাঁও গ্রামের সুহেনা বেগম (৩৫) নবীগঞ্জ বাংলাদেশ সেনাবাহিনী, নবীগঞ্জ ক্যাম্পে ব্যবসায়ীক ৫০ হাজার টাকা ফেরত পাওয়ার অভিযোগ দায়ের করেন, নবীগঞ্জ থানার ২নং বড় ভাখৈর ইউনিয়নের ছোট ভাখৈর গ্রামের খালিছ মিয়া, সরাজ মিয়া, বজলু মিয়া, বিরাম উদ্দিন সহ গংদের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনী ক্যাম্পে উভয় পক্ষ হাজির হয়ে স্বাক্ষী প্রমান শেষে ধান ব্যবসার মূল ৫০ হাজার টাকা ফেরত দেওয়ার রায় প্রদান করেন। এরই প্রেক্ষিতে আসামী পক্ষ ৩০ হাজার টাকা দেয়, বাদী সুহেনা বেগমকে। প্রদান করে ২০ হাজার টাকার জন্য কিছু দিনের প্রার্থনা করে। কিন্তু সময় অতিবাহিত হওয়ার পরেও টাকা না দিয়ে বাদীনি ও তার পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে জব্দ করার চেষ্টা করে। এক পর্যায়ে বাদীনি সেনাবাহিনীর মাধ্যমে নবীগঞ্জ থানাকে উক্ত বিষয়ে সমাধানের জন্য নির্দেশ প্রদান করেন। এরই প্রেক্ষিতে গত ৩ অক্টোবর ২০২৪ইংরেজী তারিখে উভয় পক্ষ থানায় হাজির হলে থানার এএসআই রুহুল আমিন উভয় পক্ষকে নিয়ে আলোচনার এক পর্যায়ে আসামী পক্ষকে অক্টোবর মাসের ৫,তারিখে টাকা নিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। এসময় আসামি পক্ষ সুহেনার উপর ক্ষিপ্ত হয়ে তাকে থানার বাহিরে গেলেই বুঝতে পারবে বলে হুমকি প্রদান করে। সুহেনা বেগম ও তার স্বামী কোন রকম ঐ দিন বাড়িতে পৌঁছতে পারলেও আসামী পক্ষের লোকজনের নানান হুমকি ধামকি সহ বাড়ি থেকে বের হতে পারবেনা বলে নিষেধ করে এক ঘরি করে আটকে রাখে। সুহেনা বেগম নবীগঞ্জ থানায় নির্ধারিত ৫ তারিখে নবীগঞ্জ থানায় হাজির হওয়ার জন্য বাড়ি থেকে বের হলে কাজিরবাজার নামকস্থানে আসা মাত্রই পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামীগণ সুহেনা বেগম ও তার স্বামী নুরুল হক (৪৫), ও শিশু বাচ্চা নিহা আক্তার (৮)কে এলোপাতারি মারধর করে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে যায়। পরে পথচারীরা এলাকাবাসীর সহযোগীতায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতাল নিয়ে আসলে সেখানের কর্তব্যরত ডাক্তার তার অবস্থার চরম অবনি দেখে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সর্বশেষে প্রভাবশালী কুচক্রী মহলের পায়তায় এলাকায় নিষিদ্ধ হয়ে মানবতার জীবনযাপন করছে। এ ব্যাপারে বুধবার (১৬ অক্টোবর) ২০২৪ইংরেজী তারিখে নবীগঞ্জ নিউ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জীবনের নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট সুবিচার প্রার্থনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park