1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী কে ৫ দিনের রিমান্ডে - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী কে ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি

বিএনপির কর্মী সুমন হত্যা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের ম্যাজিস্ট্রেট রাসেল মাহমুদ এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী নাজমুল ইসলাম জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে বিএনপির কর্মী সুমন নিহতের ঘটনায় করা হত্যা মামলায় জান্নাত আরা হেনরী ও তার স্বামী হুকুমের আসামি। 
মঙ্গলবার তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। পরে বিচারক উভয় পক্ষের শুনানি শেষে তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী এবং তার স্বামী শামীম তালুকদার লাবুকে মৌলভীবাজারের বর্ষিছড়া এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

পরবর্তীতে গত ২ অক্টোবর সিরাজগঞ্জ আদালতে হাজির করা হলে সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ রিমান্ড শেষে গত ৮ অক্টোবর তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park