1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আরকান আর্মি ফেরত দিল ১৬ বাংলাদেশি জেলেকে - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

আরকান আর্মি ফেরত দিল ১৬ বাংলাদেশি জেলেকে

শাহিন আলম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

শাহিন আলম
টেকনাফ কক্সবাজার।

মিয়ানমারের রাখাইনে অনুপ্রবেশ করা মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন বিদ্রোহী গোষ্টি আরাকান আর্মির হেফাজত থেকে বাংলাদেশি ১৬ জেলেকে ফেরত এনেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আরাকান আর্মি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নিয়ন্ত্রণ নেওয়ার পর এমন ঘটনা দ্বিতীয় বার।

মঙ্গলবার দুপুরে ১৬ বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফেরত আনার বিষয়টি টেকনাফ বিজিবির সদর দফতরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিইদ্দীন আহমেদ।

তিনি জানান, গত ২৯ সেপ্টেম্বর কক্সবাজার থেকে ১৬ মাঝিমাল্লা ‘এফবি মা বাবার দোয়া’ নামে একটি ট্রলারে সাগরে মাছ শিকারে বের হয়। পরে গত ৫ অক্টোবর সাগরে তারা একদল ডাকাতের কবলে পড়ে। ডাকাতদল সবকিছু ছিনিয়ে নেওয়ার পর তাদের মারধর করে ট্রলারে বরফ কল ষ্টোরে আটকে দিয়ে ট্রলারটি ছেড়ে দেয়। এক পর্যায়ে ওই ট্রলারটি ভাসতে ভাসতে মিয়ানমারে কূলে চলে যায়। পরে আরাকান আর্মি তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।’

আরকান আর্মি সাথে আলোচনা মাধ্যমে জেলেদের ফেরত আনা হয়েছে উল্লেখ করে বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘এরপর বাংলাদেশের বিজিবির সাথে তাদের ফেরতের বিষয়ে যোগাযোগ শুরু করে আরকান আর্মি। আমরা তাদের (আরকান আর্মি) সাথে মুঠোফোনে আলোচনা শেষে গতকাল রাতে অবশেষে তাদের ফেরত আনা হয়। এদের মধ্য একজন টেকনাফের, বাকিরা কক্সবাজারের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের স্বজনদের কাছে করা হবে।’

ফেরত আসা জেলে আব্দুল হাফেজ বলেন, গত সেপ্টেম্বরের শেষের দিকে আমরা কক্সবাজার থেকে ১৬ মাঝিমাল্লা মাছ শিকারের উদ্দেশ্য সাগরে যায়। পরে গত ৪ অক্টোবর কক্সবাজার পাটোয়ারটেক বরাবর সাগরে ডাকাতদল আমাদের ট্রলারকে উদ্দেশ্য করে গুলি বর্ষণ করে ধাওয়া করে আটক করে।
এরপর আমাদের অমানবিক নির্যাতন করে ও আমাকে অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে এবং মাঝিকে হাতে গুলি করে। ট্রলারে থাকা জাল ও মাছ লুট করে নিয়ে যায়। পরে ট্রলারে মাছ-বরফের কল ষ্টোরে ভিতরে আলপিন মেরে সবাইকে আটকিয়ে রেখে মিয়ানমার একটি চরে রেখে চলে যায়। পরে আমাদের নিয়ে যায় আরকান আর্মি। অবশেষে ১৫ দিন পর দেশে ফেরত এসেছি।’

আরেক জেলে রহিম উল্লাহ বলেন, সাগরে যারা নিয়মিত ডাকাতি করে জেলেদের তাদের কবলে পড়ি আমরাও। ডাকাতরা আমাদের কয়েকজনকে অনেক মারধর করে। কারো হাতে, কারো মাথায় জখম করে। মাঝি আমান উল্লাহকে হাতে গুলি করে। তারা আমাদের অস্ত্র মুখে জিম্মি করে ট্রলারের মাছের বক্সে আলপিন মেরে আটকিয়ে দিয়ে মিয়ানমারের দিকে ছেড়ে দেয়। পরবর্তী মিয়ানমার একটি চরে আমাদের ট্রলার রেখে চলে যায়। পরে আরকান আর্মি আমাদের উদ্ধার করে। অবশেষে বিজিবির আরকান আর্মির সাথে যোগাযোগ আমাদের ফেরত আনে। এ জন্য বিজিবিকে আমরা ধন্যবাদ জানায়।’

জানতে চাইলে ডাকাতের শিকার ট্রলারের মালিক মো. আয়ুব বলেন, আমার মালিকানাধীন ট্রলারে গত ২৮ সেপ্টেম্বর সাগরে মাছ শিকারে যায়। তাদের সঙ্গে কয়েকদিন যোগাযোগ হয়েছিল। এরপর যোযোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে বিভিন্ন ট্রলার থেকে তাদেও খোঁজ খবর নিয়েছি। খোঁজ না পেয়ে অবশেষে গতকাল বিজিবি ফোন করে জানাল মিয়ানমার থেকে আমার ট্রলারের মাঝিমাল্লা ফেরত এনেছে। আজ জানলাম তারা ডাকাতদলের কবলে পড়েছিল। আল্লাহর কাছে শুকরিয়া তারা প্রাণে বেঁচে ফেরত এসেছে। কিন্তু আমার ট্রলার এখনো ফেরত পায়নি।’

এর আগে মাছ ধরতে গিয়ে নাফনদীতে অপহৃত বাংলাদেশি পাচঁ জেলেকে ৯ অক্টোবর বিজিবির কাছে হস্তান্তর করছিল বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্টি আরকান আর্মি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park