1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিতাসে ওয়ারেন্টভুক্ত আসামি ওসমান গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

তিতাসে ওয়ারেন্টভুক্ত আসামি ওসমান গ্রেপ্তার

সঞ্জয় চন্দ্র দাস, তিতাস (কুমিল্লা)
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৯১ বার পঠিত

সঞ্জয় চন্দ্র দাস
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

যৌতুক নিরোধ আইনে দায়ের করা মামলায় আদালতের পরোয়ানাভুক্ত যৌতুকলোভী ওসমান গনী (৩৫)কে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ। আটককৃত ওসমান ও তার বোনের বিরুদ্ধে তিতাস থানায় হত্যার হুমকি ধমকি ও অপহরণের অভিযোগ রয়েছে বলে জানাযায়। গতকাল শনিবার রাতে উপজেলা চররাজাপুর গ্রাম থেকে আটক করা হয় প্রতারক ওসমান গনীকে। ওসমান গনী সে ওই গ্রামের আক্কাস আলীর ছেলে। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে, তিতাস থানার ওসি মামুনুর রশীদ বলেন, যৌতুক নিরোধ আইনে ওসমান নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করে জেলহাজতে প্রেরন করা হয়েছে। অভিযোগ সুত্রে জানাযায়, পরধনলোভী, নারী নির্যাতনকারী, বদ মেজাজী সমাজের চিহ্নিত সন্ত্রাসী ও আইন অমান্যকারী ওসমানের সাথে বিগত ২৪/০৬/২০২১ইং তারিখে উপজেলা জগতপুর ইউনিয়ন চাঁনপুর গ্রামের ফেরদৌসী রহমানের মেয়ে সুমাইয়া রহমান মুক্তির ইসলামী শরীয়া মোতাবেক বিবাহ সম্পন্ন হয়। সুমাইয়া কিছুদিন সুখে শান্তিতে বসবাস করিলেও যৌতুক লোভী ওসমান ও অন্য আসামীগনসহ বিভিন্ন সময়ে অসময়ে সুমাইয়ার নিকট যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন করত। এরই ধারাবাহিকতায় ব্যবসা করার জন্য পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবী করিলে সুমাইয়া অক্ষমতা প্রকাশ করলে ওসমান সুমাইয়ার তলপেটে লাথি মেরে মাটিতে ফেলে দেয় তখন তার বারা আক্কাস আলী ও ভাইয়ের বউ রেখা সুমাইয়াকে এলোপাতাড়ি মারধর করে এক কাপড়ে পিত্রালয়ে পাঠিয়ে দেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park